কীভাবে কিনবেন
সর্বশেষ হালনাগাদ: 09 Sep 2026
আমাদের এখানে পেমেন্ট ম্যানুয়ালি যাচাই করা হয়। ধাপগুলো খুব সহজ:
- অ্যাকাউন্ট খুলুন — প্রোডাক্ট আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, তাই আগে রেজিস্টার করে নিন।
- প্রোডাক্ট বেছে "এখনই কিনুন" চাপুন — একটি অর্ডার তৈরি হবে।
- টাকা পাঠান — চেকআউট পেজে দেখানো বিকাশ/নগদ নাম্বারে "Send Money" করুন। ঠিক যত টাকা দেখাচ্ছে ততই পাঠান।
- প্রমাণ জমা দিন — যে নাম্বার থেকে পাঠিয়েছেন, ট্রানজেকশন আইডি (TrxID) এবং স্ক্রিনশট দিন। স্ক্রিনশট দিলে যাচাই দ্রুত হয়।
- অপেক্ষা করুন — আমরা যাচাই করে প্রোডাক্ট আনলক করে দেব। সাধারণত ১-৬ ঘন্টা লাগে।
আনলক হলে আমার কেনা প্রোডাক্ট পেজে ডাউনলোড লিংক, লাইসেন্স কী বা অ্যাক্সেস লিংক পেয়ে যাবেন।
কিছু জরুরি কথা
- TrxID ভুল দিলে বা অন্য কারো পেমেন্টের TrxID দিলে অর্ডার বাতিল হবে।
- "Cash Out" নয়, Send Money করবেন।
- অর্ডার বাতিল হলে কারণ দেখানো হবে, ঠিক তথ্য দিয়ে আবার জমা দিতে পারবেন।