প্রাইভেসি পলিসি
সর্বশেষ হালনাগাদ: 09 Sep 2026
কী তথ্য নেওয়া হয়
- অ্যাকাউন্ট: নাম, ইমেইল, মোবাইল নাম্বার (ঐচ্ছিক)।
- অর্ডার: কী কিনেছেন, কত টাকা, কখন।
- পেমেন্ট যাচাই: যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, ট্রানজেকশন আইডি এবং আপনি স্ক্রিনশট দিলে সেটি।
- কারিগরি: ডাউনলোডের সময় আইপি ঠিকানা — লিংক ছড়িয়ে পড়া ঠেকাতে।
কেন নেওয়া হয়
অর্ডার প্রক্রিয়া করা, পেমেন্ট যাচাই করা, প্রোডাক্ট ডেলিভারি দেওয়া এবং সাপোর্ট দেওয়ার জন্য। এর বাইরে অন্য কাজে ব্যবহার করা হয় না।
আমরা যা করি না
- আপনার তথ্য বিক্রি বা ভাড়া দিই না।
- বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করি না।
- কার্ডের তথ্য বা বিকাশ/নগদ পিন কখনো চাই না, রাখিও না। কেউ ফোন করে পিন চাইলে সেটি প্রতারণা।
নিরাপত্তা
পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয় — কেউ, এমনকি আমরাও, তা দেখতে পাই না। কেনা ফাইল ও পেমেন্ট স্ক্রিনশট সার্ভারের সুরক্ষিত জায়গায় থাকে, সরাসরি লিংক দিয়ে কেউ নিতে পারে না।
কুকি
লগইন সেশন ধরে রাখতে প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। ট্র্যাকিং বা বিজ্ঞাপনের কুকি নেই।
আপনার অধিকার
নিজের তথ্য দেখতে, সংশোধন করতে বা অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে যোগাযোগ করুন। তবে হিসাব ও আইনি প্রয়োজনে অর্ডারের রেকর্ড রাখা হতে পারে।