রিফান্ড পলিসি
সর্বশেষ হালনাগাদ: 09 Sep 2026
ডিজিটাল প্রোডাক্ট একবার ডেলিভারি হয়ে গেলে সাধারণত ফেরত নেওয়া যায় না — ফাইল বা কী ইতিমধ্যে আপনার হাতে চলে যায়। তবু নিচের ক্ষেত্রে আমরা রিফান্ড দিই।
রিফান্ড পাবেন
- পেমেন্ট করেছেন কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করা যায়নি (যেমন স্টকে লাইসেন্স কী নেই)।
- একই অর্ডারের জন্য ভুল করে দুইবার টাকা পাঠিয়েছেন — অতিরিক্ত টাকা ফেরত।
- প্রোডাক্টটি বর্ণনার সাথে স্পষ্টভাবে মেলে না, এবং ২৪ ঘন্টার মধ্যে প্রমাণসহ জানিয়েছেন।
- ফাইল নষ্ট বা খোলা যাচ্ছে না, এবং আমরা ঠিক করে দিতে পারিনি।
রিফান্ড পাবেন না
- প্রোডাক্ট ডাউনলোড করে ফেলার পর "পছন্দ হয়নি" বললে।
- বর্ণনা না পড়ে ভুল প্রোডাক্ট কিনলে।
- আপনার ডিভাইস বা সফটওয়্যার প্রোডাক্টটি সাপোর্ট না করলে (কেনার আগে ডেমো বা প্রয়োজনীয়তা দেখে নিন)।
- লাইসেন্স কী ইতিমধ্যে ব্যবহার বা অ্যাক্টিভেট করা হয়ে গেলে।
কীভাবে আবেদন করবেন
যোগাযোগ পেজ থেকে অর্ডার নম্বর ও সমস্যার বিবরণ দিয়ে বার্তা পাঠান। আমরা ২-৩ কর্মদিবসের মধ্যে জানাব। রিফান্ড অনুমোদিত হলে যে বিকাশ/নগদ নাম্বার থেকে পেমেন্ট এসেছিল সেখানেই ফেরত পাঠানো হবে।